আমীরুল আরহাম ফ্রান্সের Etoile de la SCAM পুরস্কৃত চলচ্চিত্রকার আমীরুল আরহাম প্যারিস প্রবাসী কবি । ফ্রান্স ও ইউরোপিয়ন টেলিভিশন সহ নানান দেশে তাঁর প্রচারিত ছবি পৃথিবীর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং পুরস্কৃত হয়েছে। ২০১৯ -এ ক্যান চলচ্চিত্র উৎসবে সিনেমা পসিটিভ সেকশনে তাঁর ছবি Social Business নির্বাচিত হয় এবং প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হয়। চলতি বছরে তাঁর শেষ ছবি Antemanha কোভিডের কারণে সম্প্রচারে ব্যহত হয়েছে। বর্তমানে তিনি প্রত্যাবর্তন ও ইন্টিগ্রেশন দুটি ছবির প্রস্তুতি পর্বে কাজ করছেন। তাঁর Tiasci ক্লাবে পৃথিবীর বিভিন্ন দেশের কবিদের নিয়ে প্রতি মাসের প্রথম বুধবারে কবিতার আড্ডা দিয়ে আসছিলেন বিগত দশ বছর ধরে। কোভিডের কারণে ক্লাবটির কার্যক্রম বর্তমানে বন্ধ আছে। তাঁর দুটি কাব্য গ্রন্থ, বৃষ্টিতে ভিজছি, দৃষ্টিতে তোমার সমুদ্র ছায়া, ফরাসী অনুবাদ শামসুর রাহমানের কবিতা, একটি গবেষণা গ্রন্থ « The Forgotten mother language » (Sorbonne Paris V) সহ চলচ্চিত্র ও শিল্প বিষয়ক বিভিন্ন লেখালিখি আছে। @ কবির সঙ্গে, কবিতার সঙ্গে... পরাবাস্তবব...
অভিজিৎ বেরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বুডুল গ্ৰামের জন্ম ৫ই এপ্রিল, ১৯৭১। বাবা স্বর্গীয় কালিদাস বেরা, মাতা স্বর্গীয়া ললিতা বেরা,পেশায় কলকাতা পুলিশের এ.এস.আই হলেও সাহিত্য তার প্রান। বুড়ুল থেকে প্রকাশিত সৃজনী ভারত পত্রিকা প্রকাশ করেছিলেন প্রখ্যাত সাহিত্যিক ও সমাজসেবী মহাশ্বেতা দেবী। তার প্রথম কাব্যগ্রন্থ "মহীয়সী মহাশ্বেতা" সম্পাদিত গ্ৰন্থ প্রত্ন পুথির পাঠশালা,সাম্যধর্মী বিশালাক্ষী ও দেব দেবী,আমার জন্মভূমি ও সংস্কৃতি,বিপ্লবী পদধুলিধন্য নলদাঁড়ি ঘাট, আঞ্চলিক ইতিকথা। গুচ্ছ কবিতায় কবি অভিজিৎ বেরা মনের আকাশ আমি তোমার মনের আকাশ ধরতে রোজ হাত বাড়ায় ছুঁতে পারিনি---- প্রতিদিনের ব্যর্থতা আমার হৃদয় গহ্বরে জমা হয়। আমি উদাসীন চোখে তাকিয়ে থাকি তোমার দিকে--- মনের আকাশটাকে ধরতে না পারার বেদনাকে অনুভব করি আর নিজেকে প্রস্তুত করি সেইভাবে। জানি একদিন তোমার মনের আকাশ ছুঁতে পারবো সেদিন ভালোবাসার আবির মাখবো দুজনে। কবিতার ভাষা খুঁজি ...
সংস্কৃতি বন্দ্যোপাধ্যায় জন্ম:- ৮ই ডিসেম্বর খড়দহ উত্তর চব্বিশ পরগনা জেলায়। বর্তমান নিবাস শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা। একটি যৌথ পরিবারে নাচ ও গানের তালিম সহযোগে বড় হয়ে ওঠা কবি সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়ের। স্কুলজীবন অতিবাহিত হয়েছে রহড়া ভবনাথ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর। সংস্কৃতি ভালোবাসেন গান শুনতে ও ঘর সাজাতে। লেখালেখি করেন বাংলা ভাষায়। প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জীবনানন্দ দাশ, ভাস্কর চক্রবর্তী, জয় গোস্বামী প্রমুখ। ২০১৭ তে সংস্কৃতির কবিতা প্রথম প্রকাশ পায়। কবিতা আশ্রম, কবিসম্মেলন, সৃষ্টির একুশশতক, কবিতা নগর, মাসিক কবিতাপত্র, রাঢ়বনতলি, সুতরাং, চন্দ্রগ্রহণ, কৃতি এখন, আমি অনন্যা, মুজনাই, নবপ্রভাত পত্রিকায় তিনি নিয়মিত কবিতা লিখে চলেছেন। এছাড়াও বেশ কিছু ওয়েব ম্যাগাজিনের তিনি নিয়মিত লেখক। তাঁর কবিতায় প্রেম ও প্রকৃতির পাশাপাশি উঠে আসে সামাজিক বিভিন্ন দৃশ্য। এরকমই ১২টি কবিতা নিয়ে ২০২০ জানুয়ারিতে 'কৃতি এখন' থেকে প্রকাশ হয়েছে সংস্কৃতির প্রথম কবিতার বই ' আলোর ক্যালেন্ডার'। গুচ্ছ...
Comments
Post a Comment