কবি এস মনিরুদ্দিন


এস মনিরুদ্দদিন

কবিতার পাশাপাশি গল্প ও নিবন্ধ দিয়ে শুরু করলেও মূলত কবিতালেখক। প্রথম যৌবন থেকেই সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত। ছাত্র জীবন থেকে সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশের প্রবনতা লক্ষ্য করা যায়। 'ফরিয়াদ' দিয়ে হাতে খড়ি। তারপর 'চিরন্তনী', 'মুকুর' ( মিনি পত্রিকা) 'অপর্ণা' ' সাহিত্যিকা' 

( আমতা পাবলিক লাইব্রেরীর মুখপত্র)  বিভিন্ন সময়ে সম্পাদনা করেছেন। সরকারী চাকুরী থেকে অবসরের নিয়েছেন কয়েক বছর। বেশ কিছু  গ্রন্থের প্রণেতা। উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ:আরক্তিম পরবাস,  দিন বয়ে যায়,  জানালার মুখ, সকাল বেলার রোদ্দুর, বিকেল বেলার আলো , মাধুকরী ; আমতার প্রাচীনতা প্রসঙ্গে, (গবেষণাধর্মী আঞ্চলিক ইতিহাস) সফেন লোনা  ও বালুকাময়।শখ: ভ্রমণ ও গানশোনা।

গুচ্ছ কবিতায়                                কবি এস মনিরউদ্দিন













ভালবাসার কবিতা

     

সন্ধিৎসা

   

তুমি যদি বলো, যে দিন গিয়েছে চলে

সে দিন কখনও ফিরে আসবে না আর

আমি বলি, তুমি যত দূরে চলে যাও

অতীতের নদী ডাক দেবে বার বার।


তুমি যদি বলো, অন্ধের মতো যারা

শুধু হাতড়ায়,  কিছুই পায় না তারা।

আমি বলি, যদি খোঁজা খুঁজি থাকে জারি

একদিন খুঁজে পাবে পারিজাত চারা।


এই সফলতা, বিফলতা থেকে দূরে

যেতে চেয়ে ফের ফিরে আসে কাছাকাছি

তুমি যেমনটি চেয়েছিলে দিনভর

রাত্রিকে ছুঁয়ে আমিও তেমনই  বাঁচি।


 নুপুর

       

ভোরের কুয়াশা মাখা

মেঘকালো

চিবুকের তিলে

আঙুল রাখতে গিয়ে

কেঁপে উঠি।

ছন্দে ও মিলে

প্রাচীন কবিতাখানি

মেলে দেয়

কাহিনীর সুর।

চরণে নুপুর হয়ে

আমি বাজি

বেদনাবিধুর।


বি-- স্রোত

  

দিনান্তের সন্ধ্যা এসে বলে গেল তাকে

কিছু কাজ থেকে গেল বাকি

যেমন হাতের ফাঁকে গলে যায় জল

হাতের ঘামের মাখামাখি।


অন্ধকার ঘিরে থাকে প্রহরের কাল

সে কেমন অন্ধ হয়ে আছে

যাকে সে জড়াতে চায় সঙ্গোপন ডাকে

সে কেন অচ্ছুত তার কাছে !


ধারাবাহী এই ক্রম আধারিত স্তবে

আলোর ভূমিকাটুকু গৌণ ;

সমূহ স্রোতেরা কেন বিপরীতগামী

উত্তরে তুমি থাকো মৌন।


Comments

Popular posts from this blog

কবি-প্রাবন্ধিক আমীরুল আরহাম

কবি অভিজিৎ বেরা

কবি সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়